ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট, আগাম নির্বাচন ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৯৫ বার

জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন দেশটির প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক-ওয়ালটার স্টেইনমার।গতকাল শুক্রবার সংসদ ভেঙে দিয়ে ২৩ ফেব্রুয়ারিতে নতুন নির্বাচনের নির্দেশ দিয়েছেন।দেশটির চ্যান্সেলর ওলাফ শোলজের প্রশাসনিক জোটের পতনের পরিপ্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন।

চলতি বছরের ৬ নভেম্বরে শোলজের জনপ্রিয়তাহীন ও বিদ্বেষপূর্ণ হিসেবে কুখ্যাত তিন-দলীয় জোটের পতনের পর ১৬ ডিসেম্বরে আস্থা ভোটে হেরে যান তিনি এবং বর্তমানে একটি সংখ্যালঘিষ্ঠ সরকারের নেতৃত্ব দিচ্ছেন শোলজ। জার্মানির অচল অর্থনীতিকে কীভাবে চাঙ্গা করা যায়, তা নিয়ে বিতর্ককে ঘিরে শোলজ তার অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছিলেন ৬ নভেম্বরেই।

বেশ কয়েকটি প্রধান দলের নেতা তখন সম্মত হয়েছিলেন যে, সংসদীয় নির্বাচন ২৩ ফেব্রুয়ারিতে আয়োজন করা উচিত; অর্থাৎ পূর্ব-পরিকল্পিত তারিখের ৭ মাস আগে।

সংসদ বানচাল করে নির্বাচন আহ্বান করা হবে কি না তা নির্ভর করছিল স্টেইনমারের সিদ্ধান্তের উপর। এই সিদ্ধান্ত নিতে তিনি ২১ দিন সময় পান। সংসদ একবার ভেঙ্গে দিলে ৬০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতেই হবে।

বাস্তবে নির্বাচনী প্রচার ইতোমধ্যেই তুঙ্গে। একাধিক সমীক্ষায় দেখা যাচ্ছে, ফ্রেডারিখ মার্জের নেতৃত্বাধীন রক্ষণশীল বিরোধী ইউনিয়ন ব্লকের পিছনে রয়েছে শোলজের দল। পরিবেশবাদী গ্রিনসের ভাইস চ্যান্সেলর রবার্ট হ্যাবেক (শোলজ সরকারের অবশিষ্ট জোটসঙ্গী) ক্ষমতায় আসার জন্য লড়াই করছেন। যদিও তার দল অনেকটাই পিছিয়ে রয়েছে।

সম্প্রতি নির্বাচন যদি অনুষ্ঠিত হয় তাহলে অন্তত একটি দলের সমর্থন নিয়ে পরবর্তী জোট সরকারের চ্যান্সেলর হওয়ার সম্ভাবনা রয়েছে মার্জের। এই নির্বাচনের প্রধান ইস্যুগুলির মধ্যে রয়েছে অভিবাসন, কীভাবে মন্থর অর্থনীতিকে চাঙ্গা করা যায় এবং রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে কিয়েভকে কত বেশি পরিমাণে সাহায্য করা সম্ভব ইত্যাদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জার্মানির পার্লামেন্ট ভেঙে দিলেন প্রেসিডেন্ট, আগাম নির্বাচন ঘোষণা

আপডেট টাইম : ১২:০১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪