ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যৌন হেনস্থার বিচার দাবিতে নিজেকে চাবুক মারলেন বিজেপি নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
  • ৯৫ বার

যৌন হেনস্থার শিকার তরুণীর জন্য ন্যায়বিচারের দাবিতে প্রকাশ্যেই নিজেকে চাবুক মারলেন ভারতের তামিলনাড়ুর রাজ্য বিজেপি সভাপতি কে আন্নামালাই। গতকাল শুক্রবার কোয়েম্বাটোরে নিজের বাড়ির সামনে দলীয় সতীর্থদের উপস্থিতিতে নিজেকে চাবুক মারেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সম্প্রতি আন্না বিশ্ববিদ্যালয় চত্বরে ১৯ বছরের এক তরুণীর উপর যৌন অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে।  এই ঘটনার জন্য রাজ্যের ডিএমকে নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেন ওই বিজেপি নেতা। বৃহস্পতিবার তিনি বলেছিলেন, আন্না বিশ্ববিদ্যালয়ের ঘটনার প্রতিবাদে তিনি টানা ৪৮ দিন উপবাস রাখবেন। এবং যত দিন পর্যন্ত না রাজ্যের শাসনক্ষমতা থেকে ডিএমকে অপসারিত হচ্ছে, ততদিন জুতো পরবেন না।

তিনি বলেন, ‘আগামীকালই আমি আমার বাড়ির সামনে এই ঘটনার প্রতিবাদ করব। সেখানে আমি নিজেকে ছ’বার চাবুক মারব। আমি টানা ৪৮ দিন উপবাস করব। এবং আমি ষড়ভূজ মুরুগানের কাছে প্রার্থনা করব। আমার বাড়ির সামনে বিজেপি সদস্যরাও প্রতিবাদ কর্মসূচি পালন করবেন।’

এর আগেও এই ঘটনায় বিজেপি ও এআইএডিএমকে-র পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। ২৬ ডিসেম্বর তারা এই ঘটনার প্রতিবাদে সামিল হন। পরবর্তীতে পুলিশ তাদের আটক করে তুলে নিয়ে যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যৌন হেনস্থার বিচার দাবিতে নিজেকে চাবুক মারলেন বিজেপি নেতা

আপডেট টাইম : ০৫:২৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪