ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

দিওয়ালি পার্টিতে দিশাকে যা বললেন নিন্দুকেরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেত্রী দিশা পাটানি নিয়মিতভাবেই সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবির পোস্ট করে আলোচনায় থাকেন। ইনস্টাগ্রামেও তার অসংখ্য ভক্ত রয়েছে।

তবে সময়টা একদমই ভালো যাচ্ছে না দিশার। এ বছর বক্স অফিসে ব্যর্থ হলো ‘এক ভিলেন রিটার্নস’। এ ছাড়াও কয়েক দিন আগে ভেঙে গেল টাইগার শ্রফের সঙ্গে প্রেমের সম্পর্কটাও।

সম্প্রতি একতা কাপুরের দিওয়ালি পার্টিতে উজ্জ্বল লালচে-গোলাপি লেহেঙ্গা, সঙ্গে হল্টারনেক ব্লাউজ, হাতে সোনালি ক্লাচ ব্যাগ নিয়ে ঝলমল করছিল দিশা পাটানি। কিন্তু নিন্দুকেরা পরে রইল তার নাকের অস্ত্রোপচার নিয়ে।

নেটদুনিয়ায় দিশার ৫ কোটি ৪০ লাখ অনুসরণকারী রয়েছে। সেখানে তার নিন্দুকের সংখ্যাও রয়েছে অনেক; যারা দিশাকে নিয়ে সবসময়ই আলোচনা সমালোচনায় মগ্ন থাকেন।

দিওয়ালি পার্টিতে দিশার ছবি দেখে কেউ কেউ মন্তব্য করলেন, ‘আগে অভিনয়টা শিখুন বোন।’ কেউ আবার বললেন, ‘মুখে কিছু করিয়েছেন নাকি আবার? অন্য রকম লাগছে না? নাকি আমার চোখের ভুল?’

এদিকে দিশাকে সমর্থন করে একজন লিখলেন, ‘নাকে ফিলার দিয়েছেন, ঠিকই!’ তখন আরেকজনের মন্তব্য, ‘এদিক নেই, ওদিক আছে, সব সিনেমাই তো ফ্লপ!’ এই নিয়ে হাসাহাসি চলতেই থাকে।

প্রসঙ্গত, স্টাইলের জন্য খবরের শিরোনামে থাকেন দিশা। তবে এবার শোনা যাচ্ছে, তামিল অভিনেতা সুরিয়ার সঙ্গে একই সিনেমাতে কাজ করতে চলেছেন দিশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত

দিওয়ালি পার্টিতে দিশাকে যা বললেন নিন্দুকেরা

আপডেট টাইম : ১১:৫৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০২২