ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান

মান্নাকে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬
  • ৪৮৮ বার

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসার ব্যবস্থা করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার এক সম্পূরক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন, আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশীর উল্লাহ।

এর আগে গত ২১ মার্চ মান্নাকে কেন জামিন দেওয়া হবে না, এই মর্মে তিন সপ্তাহের রুল জারি করে আদালত। অসুস্থতা ও দীর্ঘদিন ধরে কারাবন্দি থাকার কারণ দেখিয়ে দুটি মামলায় মাহমুদুর রহমান মান্না জামিন আবেদন করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাতে মান্নাকে ধানমণ্ডি এলাকার একটি বাসা থেকে আটক করা হয়। এরপর গুলশান থানায় রাষ্ট্রদ্রোহ ও সেনা বিদ্রোহে উসকানির অভিযোগে দায়ের করা দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি

মান্নাকে চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

আপডেট টাইম : ১০:৪৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০১৬