ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

‘পলাতক’ খালেদার বিরুদ্ধে নাশকতার ৬ মামলায় চার্জশিট, গ্রেফতারে আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬
  • ৫২৫ বার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এখন পর্যন্ত ছয়টি মামলায় চার্জশিট দেওয়া হয়েছে। গত বছরের শুরুতে টানা অবরোধ-হরতালের মধ্যে নাশকতার এসব মামলায় হুকুমের আসামি করা হয়েছে খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের।

বিশেষ ক্ষমতা আইনে রাজধানীর দারুস সালাম থানার দায়ের করা দুই মামলায় খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। চার্জশিটে খালেদা জিয়াকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

রোববার ঢাকা

মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে দারুস সালাম থানার এসআই শঙ্খবালাসহ মামলার দুই তদন্তকারী কর্মকর্তা এ দুটি চার্জশিট দাখিল করেন। এর একটি মামলায় আসামি রয়েছে ২৮ জন, অন্যটিতে ২৩ জন। ২০১৫ সালে হরতাল অবরোধ চলাকালে ফ্রেব্রুয়ারি ও মার্চ মাসে এ মামলা দুটি দায়ের করা হয়।

এ নিয়ে নাশকতার ঘটনার আটটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হলো। জানতে চাইলে আদালতে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন দারুস সালামের দুটি অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এর আগে চারটি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

এ নিয়ে গত বছর অবরোধ-হরতালের মধ্যে নাশকতার ঘটনায় করা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে চলতি বছর মোট ছয়টি অভিযোগপত্র দেওয়া হলো। এর মধ্যে শাহ আলী থানার একটি, কাফরুল থানার একটি এবং গতকাল দুটিসহ দারুস সালাম থানার চারটি রয়েছে। গত বছরের ৬ ও ১৯ মে যাত্রাবাড়ী থানার দুটি মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

‘পলাতক’ খালেদার বিরুদ্ধে নাশকতার ৬ মামলায় চার্জশিট, গ্রেফতারে আবেদন

আপডেট টাইম : ১০:৩৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ মে ২০১৬