ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৭

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।দুইপক্ষের রেষারেষি ও মারামারির ঘটনায় কমিটি স্থগিত করার পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ১৭ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ, ইডেন মহিলা কলেজ শাখার সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।’

‘একইসঙ্গে শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে, প্রাথমিকভাবে প্রাপ্ত প্রমাণের ভিত্তিতে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সোনালি আক্তার, সুস্মিতা বাড়ৈ, জেবুন্নাহার শিলা, কল্পনা বেগম, তানজিলা আক্তার, জান্নাতুল ফেরদৌস, আফরোজা রশ্মি, মারজানা ঊর্মি, সানজিদা পারভীন চৌধুরী, এস এম মিলি, সাদিয়া জাহান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখি এবং কর্মী রাফিয়া নীলা, নোশিন শার্মিলী, জান্নাতুল লিমা, সূচনা আক্তারকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হলো।’

‘এই বিশৃঙ্খলার সঙ্গে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের যারা জড়িত রয়েছেন, অধিকতর তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত, বহিষ্কার ১৭

আপডেট টাইম : ০৯:৪৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২