ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমানের ৫৫তম শাখা: বাবা-মায়ের সঙ্গে সদাচার বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ছেলের সঙ্গে জলকেলিতে অপু বিশ্বাস সৌদির রাজধানীতে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ ম্যানেজিং কমিটির সভাপতির হতে লাগবে স্নাতক বা সমমানের ডিগ্রি ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় জীবিকা ও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার তাগিদ গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে ভারত ইন্ধন দিচ্ছে: হাসনাত সারাদিন স্বর্ণদ্বীপে কাটিয়ে সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশীয় গণমাধ্যমের ধর্ম বিভাগে কর্মরত লেখক, সম্পাদক ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হলো ‘বাংলাদেশ ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’।

বৃহস্পতিবার রাতে রাজধানীর পল্টনস্থ ওয়েস্টান রেষ্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে সংগঠনটির। এতে দেশের শীর্ষ জাতীয় দৈনিকের ধর্ম বিভাগের লেখক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন।

সভায় জাতীয় দৈনিকে ধর্ম বিষয়ে আলেম সাংবাদিকদের অবদান ও তাদের উন্নতি-অগ্রগতি বিষয়ে কথা বলেন বক্তারা। এ ছাড়া আলেম লেখক ও সাংবাদিকদের সার্বিক নিরাপত্তা বিধান নিশ্চিতকরণসহ তাদের সামাজিক মর্যাদা ও অধিকার আদায়ের কথা ফুটে ওঠে আলোচনায়।

অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের সহ সম্পাদক মাওলানা তোফায়েল গাজালিকে সভাপতি এবং দৈনিক আলোকিত বাংলাদেশের সহ সম্পাদক মুফতি মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়।

এতে সিনিয়র সহসভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের সহসম্পাদক মুফতি মুহাম্মদ মর্তুজা এবং সহসভাপতি হিসেবে দৈনিক ইত্তেফাকের সহসম্পাদক ফয়জুল ইসলাম, দৈনিক প্রথম আলোর ধর্মীয় কলাম লেখক মুফতি শাঈখ মুহাম্মদ উছমান গনী, আলেম লেখক ও আলোচক মুফতি মাকসূদুল হক, দৈনিক আলোকিত বাংলাদেশের কলাম লেখক ও খতিব মুফতি আলী হায়দার, রেডিও একাত্তরের উপস্থাপক মাওলানা মামুন চৌধুরী, দৈনিক যুগান্তরের লেখক ও খতিব মুফতি ইমরানুল বারী সিরাজী এবং পাক্ষিক সবার খবর পত্রিকার সম্পাদক মাওলানা আবদুল গাফফারকে নির্বাচন করা হয়।

এ ছাড়া কমিটিতে দৈনিক আজকের পত্রিকার সহ সম্পাদক মাওলানা ইজাজুল হককে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক নয়া দিগন্তের সহসম্পাদক মাওলানা বেলায়েত হোসাইনকে সহ সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তরের সহ সম্পাদক মুফতি তানজিল আমিরকে সাংগঠনিক সম্পাদক, আই নিউজ বিডির সহসম্পাদক সুফিয়ান ফারাবিকে সহ সাংগঠনিক সম্পাদক, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক মুফতি আবদুল্লাহ তামিমকে প্রচার সম্পাদক, দৈনিক বাংলাদেশের খবরের সহ সম্পাদক মাওলানা মাহফুজ হোসাইনীকে প্রশিক্ষণ সম্পাদক, দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার মামুনুর রশীদ মামুনকে তথ্য ও প্রযুক্তি সম্পাদক, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার জাকারিয়া ইবনে ইউসুফকে সমাজ কল্যাণ সম্পাদক, ফাতেহ টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা রাকিবুল হাসান নাঈমকে সাহিত্য সম্পাদক, নতুন সময় ডটকমের সম্পাদক মুফতি সুহাইল আহমদকে দপ্তর সম্পাদক, ঢাকা পোস্ট টোয়েন্টিফোর ডটকমের সহ সম্পাদক নুরুদ্দীন তাসলিমকে আইন বিষয়ক সম্পাদক হিসেবে নির্ধারণ করা হয়।
 
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমানের ৫৫তম শাখা: বাবা-মায়ের সঙ্গে সদাচার

ইসলামিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

আপডেট টাইম : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২