ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

দিনাজপুর বোর্ডের এসএসসির স্থগিত পরীক্ষা ১০-১৫ অক্টোবর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের চলমান এসএসসির স্থগিত চারটি বিষয়ের পরীক্ষা আগামী ১০ থেকে ১৫ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার নতুন সময়সূচি জানানো হয়েছে।

গণিত পরীক্ষা ১০ অক্টোবর, কৃষিবিজ্ঞান ১১ অক্টোবর, রসায়ন পরীক্ষা ১৩ অক্টোবর এবং পদার্থবিজ্ঞান ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২২, ২৫, ২৪ ও ২৬ সেপ্টেম্বর এসব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

ব্যবহারিক পরীক্ষাগুলো ১৫-২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে। পূর্বনির্ধিারিত এসব ব্যবহারিক পরীক্ষা ১০-১৫ অক্টোবরের মধ্যে হওয়ার কথা ছিল।

প্রশ্নফাঁসের কারণে এর আগে বুধবার (২১ সেপ্টেম্বর) চলমান এসএসসি পরীক্ষার দিনাজপুর শিক্ষা বোর্ডের গণিত, পদার্থবিজ্ঞান, কৃষিবিজ্ঞান ও রসায়নের পরীক্ষা স্থগিত করা হয়।

দিনাজপুর বোর্ডের অধীন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি পরীক্ষা কেন্দ্রের সচিবের কক্ষে পরীক্ষার আগেই প্যাকেট খোলা প্রশ্নপত্র পাওয়া যাওয়ায় পরীক্ষা স্থগিত করা হয়।

এর আগে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়। চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন ১৫ সেপ্টেম্বরে নড়াইল ও লোহাগড়ার দুটি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিল।

পরীক্ষা নিয়ে কোনো বিতর্ক এড়াতে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা ৩০ সেপ্টেম্বর নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

দিনাজপুর বোর্ডের এসএসসির স্থগিত পরীক্ষা ১০-১৫ অক্টোবর

আপডেট টাইম : ০৮:২৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২