ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে সুযোগ পেলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সংশয়ে বেলায়েত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
  • ৭৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোটবেলা থেকে পড়ালেখায় খুব আগ্রহ মো. বেলায়েত শেখের। উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন ছিল। কিন্তু দারিদ্র্য তাঁকে থামিয়ে দেয়। তাঁর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ৫৫ বছর বয়সে।

তিনি রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন বেলায়েত। দুপুর ২টায় ফল প্রকাশিত হয়। পরীক্ষায় তিনি সর্বমোট ৬৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হন।

বেলায়েত এর আগে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে আলোচনায় আসেন। অবশ্য পরীক্ষায় কৃতকার্য হতে পারেননি।

বেলায়েত শেখ বলেন, ‘বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির সুযোগ পেয়েছি। তবে ভর্তি নিয়ে সংশয়ে আছি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সেশন ফি অনেক বেশি, অনেক টাকা প্রয়োজন। আমার এত টাকা নেই। ভর্তি ফি থেকে শুরু করে সেশন ফি পর্যন্ত আমাকে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন দিয়েছি। এখন তারা অনুমোদন দিলেই ভর্তি হয়ে যাব। ’

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের মৃত হাসেন আলীর ছেলে বেলায়েত শেখের (৫৫) জন্ম ১৯৬৮ সালে। মা-বাবার দ্বিতীয় সন্তান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অবশেষে সুযোগ পেলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে সংশয়ে বেলায়েত

আপডেট টাইম : ০৯:৫৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২