ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আবারও রিমান্ডে মেয়র মান্নান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬
  • ৩২৫ বার

টঙ্গী থানার নাশকতা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে গাজীপুর আদালত মামলার শুনানি শেষে এ আদেশ দেয়।

আদালতের পরিদর্শক রবিউল ইসলাম জানান, টঙ্গী থানার নাশকতা মামলায় এম এ মান্নানকে ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। শুনানি শেষে ওই আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৪ মে জয়দেবপুর ও কালিয়াকৈর থানার আলাদা দুটি নাশকতার মামলায় অধ্যাপক এমএ মান্নানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, চলতি বছরের ১৫ এপ্রিল রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় বাসে অগ্নিসংযোগের মামলায় পুলিশ এমএ মান্নানকে গ্রেপ্তার করে। একই তারিখে টঙ্গী ও কালিয়াকৈর থানার নাশকতার (গাড়িতে অগ্নিসংযোগের) আলাদা দুটি মামলায় পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। গাজীপুরে বাসে পেট্রলবোমা হামলার মামলায় গত বছরের ১১ ফেব্রুয়ারি মেয়র এমএ মান্নানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গৃহীত হলে ওই বছরের ১৯ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে সাময়িক বরখাস্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আবারও রিমান্ডে মেয়র মান্নান

আপডেট টাইম : ০১:২৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০১৬