ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিংয়ে পড়াতে পারবেন না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিং সেন্টারে পড়াতে পারবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, আইনে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোচিং করার কথা বলেছি। যে শিক্ষক নিজের ক্লাসে না পড়িয়ে নিজের ক্লাসের শিক্ষার্থীদের বাড়িতে বা কোচিং সেন্টারে পড়তে বাধ্য করেন এবং সেখানে না পড়লে পরীক্ষায় ফেল করিয়ে দেন কিংবা কম নম্বর দেন, এটা একেবারেই অনৈতিক। এ কারণেই কোচিং সেন্টারে পড়ানো নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে-বিদেশে বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং কিন্তু কিছুটা দারকার হয়। আমাদের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের তুলানায় শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি। সেখানে শিক্ষকদের পক্ষে প্রতিটি শিক্ষার্থীর দিকে নজর দেওয়া সম্ভব হয় না। যার কারণে অনেকেই পিছিয়ে পড়তে পারে। তাই আমরা আইনে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক কোচিং করার কথা বলেছি।

এ সময় উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীদের কোচিংয়ে পড়াতে পারবেন না

আপডেট টাইম : ০৬:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২