ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ায় চীনের ২০ হাজার সেনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চীনসহ আরও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার থেকে বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।

রাশিয়ার ফারইস্ট অঞ্চল ও জাপান সাগরে ‘ভোস্টক-২০২২’ নামে চলমান এই মহড়ায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে প্রতিষ্ঠিত কয়েকটি দেশ ছাড়াও ভারত, সিরিয়া, লাউস, মঙ্গোলিয়া ও নিকারাগুয়া অংশ নিচ্ছে।

এতে রাশিয়ার মিত্রদেশ চীনের নৌ, বিমান ও সেনাবাহিনীর ২০ হাজার সদস্য অংশ নিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে।

এ মহড়ায় ১৪০টির বেশি বিমান ও ৬০টি যুদ্ধ জাহাজসহ ৫ হাজার সামরিক সরঞ্জাম এবং ৫০ হাজারের বেশি সেনা অংশ নিয়েছে।

ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার পশ্চিমা চেষ্টার মধ্যেই এই মহড়া শুরু হলো। এ ছাড়া তাইওয়ান ইস্যুতে আমেরিকার সঙ্গে চীনেরও মারাত্মক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সেনাবাহিনী, বিমান ও নৌবাহিনী এ মহড়ায় অংশ নিচ্ছে। উভয় দেশের মধ্যে সামরিক সমন্বয় জোরদার করাই এ মহড়ার লক্ষ্য।

চীনের গ্লোবাল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য মার্কিন হুমকি বিশেষ করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন হুমকি মোকাবেলা করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে ভারত ছোট পরিসরে এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার জন্য সেনাবাহিনীর ছোট একটি দল পাঠিয়েছে দিল্লি। এর মধ্যে গুর্খা সৈন্য এবং নৌ ও বিমানবাহিনীর প্রতিনিধিরা রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাশিয়ার সঙ্গে যৌথ মহড়ায় চীনের ২০ হাজার সেনা

আপডেট টাইম : ১০:৫৩:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২