ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ভারতের মানবাধিকার নিয়ে মার্কিন প্রতিবেদন, যা বলল কমিশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
  • ১৯১ বার

মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত মানবাধিকার এবং গণতন্ত্র সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ স্তরে নিয়মিত যোগাযোগ রাখে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন মানবাধিকার সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করার পরে ব্যুরো অফ ডেমোক্র্যাসি, হিউমান রাইটস অ্যান্ড লেবার’-এর শীর্ষ কর্মকর্তা রবার্ট গিলক্রিস্ট সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন।

গিলক্রিস্ট বলেন, আমরা ভারতকে তার মানবাধিকারের বাধ্যবাধকতা এবং প্রতিশ্রুতি বজায় রাখার জন্য আহ্বান জানাই। এছাড়াও আমরা নিয়মিতভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ের নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করে তাদের দৃষ্টিভঙ্গি এবং বিভিন্ন বক্তব্য শুনে তা মানবাধিকার কমিশনকে অবহিত করি। আমরা ভারত সরকারকে জনগণের প্রতিনিধিত্বকারী সুশীল সমাজ ও সংস্থাগুলোর সঙ্গে নিয়মিত পরামর্শ করতে এবং দেখা করার জন্য উত্সাহিত করে থাকি।

প্রসঙ্গত, গত সোমবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক মানবাধিকার মূল্যায়নে ভারতের মণিপুর রাজ্যে গত বছর মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন হয়েছে বলে উল্লেখ করা হয়।এছাড়া, দেশটির অন্যান্য অঞ্চলে সংখ্যালঘু, সাংবাদিক ও ভিন্নমত পোষণকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ভারতের মানবাধিকার নিয়ে মার্কিন প্রতিবেদন, যা বলল কমিশন

আপডেট টাইম : ১০:০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪