ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নির্বাচন দিতে সময় যত বেশি যাবে, তত সমস্যা হবে: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • ১১৯ বার

নির্বাচন দিতে সময় যত বেশি যাবে, তত সমস্যা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) তৃতীয় জাতীয় কাউন্সিলে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘ছাত্র-জনতার সমর্থনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। তাদের দায়িত্ব সুনির্দিষ্টভাবে বলা আছে, একটি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের আগ পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন। ছাত্র-জনতাই তাদের ওপর সে দায়িত্ব অর্পণ করেছে যে কিছু মৌলিক বিষয়ে সমস্যা আছে সেই সমস্যাগুলো দূর করে তারা সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ তৈরি করে দেবেন। তারা কাজ করেছেন, কাজ করে চলেছেন, আমরা তাদের সমর্থন দিচ্ছি।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কিন্তু একইসঙ্গে একটি কথা খুব স্পষ্ট, নির্বাচন কেন্দ্রিক সংস্কার দ্রুত করতে হবে। আশা করব, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার শেষে দেশের মানুষের কল্যাণের জন্য দ্রুত নির্বাচনের দিকে যাওয়া প্রয়োজন। সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে।’

এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, অতীতে যেভাবে বিএনপি তাদের ইমেজ ধরে রেখেছিল, ঠিক একইভাবে বিএনপিকে আগের মতো করে ইমেজ ধরে রাখতে হবে। জনগণের পাশে থাকতে হবে।

গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব নেতাকর্মীদের বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন-সংগ্রাম করছে গণতন্ত্র প্রতিষ্ঠায়। সেখান থেকে যেন বিএনপি পিছিয়ে না পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নির্বাচন দিতে সময় যত বেশি যাবে, তত সমস্যা হবে: ফখরুল

আপডেট টাইম : ০৬:১৭:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪