ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

যুক্তরাজ্যের জাহাজে আঘাত হানল হুথি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
  • ১৫২ বার

যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকার জাহাজে আঘাত হেনেছে ইয়েমেনের বিদ্রোহী সংগঠন হুথি।

শুক্রবার হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক টেলিভিশন ভাষণে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাদের যোদ্ধারা নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার ‘আন্দ্রোমেদা স্টারে’ সরাসরি হামলা চালাতে সমর্থ হয়েছে।

এ ছাড়া ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করার তথ্যও জানিয়েছেন তিনি।

গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরাইলি জাহাজে হামলা চালানো শুরু করে হুথিরা। তারা জানান, ফিলিস্তিনের গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশের অংশ হিসেবে তারা এসব দেশের জাহাজকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা আমব্রে শুক্রবার (২৬ এপ্রিল) লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়েছিল। ওই সময় ধারণা করা হয়েছিল, হুথিরা নতুন করে আবারও কোনো জাহাজকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

এর কয়েক ঘণ্টা পর হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, তাদের যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ব্রিটিশ জাহাজে। লাল ও কালো রঙের এই ট্যাংকারটি বেশ বড় একটি জাহাজ। হামলার সময় এতে কি পরিমাণ তেল ছিল সেটি জানা যায়নি। এ ছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।

এর আগেও যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়েছিলেন হুথিরা। সশস্ত্র এ বিদ্রোহী গোষ্ঠীর হামলায় গত ফেব্রুয়ারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল রুবিমার নামের একটি ব্রিটিশ জাহাজ। বেশ কয়েকদিন ভেসে থাকার পর গত ২ মার্চ এটি সমুদ্রের অতল গভীরে তলিয়ে যায়। যদিও জাহাজটিকে তীরে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এতে সফল হননি উদ্ধারকারীরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

যুক্তরাজ্যের জাহাজে আঘাত হানল হুথি

আপডেট টাইম : ১০:৪০:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪