ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চীনে বন্যা: সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ১৪৯ বার

দক্ষিণ চীনে ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যার কারণে এক লাখেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। সরকার মঙ্গলবার ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বোচ্চ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

সম্প্রতি গুয়াংডং প্রদেশে প্রবল বৃষ্টিপাত হয়েছে। এর ফলে প্রদেশের নদীগুলোতে পানি বিপদসীমা অতিক্রম করেছে এবং মারাত্মক বন্যার আশঙ্কা তৈরি করেছে।

মঙ্গলবার প্রদেশের সবচেয়ে বড় শহর শিনঝিনের ‘ভারী থেকে খুব ভারী বর্ষণ’ হয়েছে। ঝড় দুর্বল হওয়ার পর শহরে আবহাওয়া সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

উত্তর গুয়াংডংয়ের কিংইয়ুয়ান শহরে নদীর পাশে অবস্থিত একটি পার্ক প্রায় সম্পূর্ণরূপে ডুবে গেছে। বেই নদীর উপনদীতে অবস্থিত কিংইয়ুয়ান থেকে ৪৫ হাজারেরও বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে গুয়াংডংয়ের এক লাখ ১০ হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় এ পর্যন্ত চারজনের প্রাণহানি হয়েছে এবং ১০ জন নিখোঁজ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চীনে বন্যা: সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে

আপডেট টাইম : ০৮:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪