ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

বিয়ের খবর দিলেন হ্যাপিও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬
  • ৩৩১ বার

ঢালিউড নায়িকা ও মডেল নাজনীন আক্তার হ্যাপি বিয়ে করতে যাচ্ছেন। গত ৭ মে নিজের বিয়ে প্রসঙ্গে ফেসবুকে স্ট্যাটাসে হ্যাপি লিখেছেন, ‘বিয়ে করতে যাচ্ছি ইনশা আল্লাহ্।’ নিজের বিয়ে প্রসঙ্গে হ্যাপির দেওয়া এটাই প্রথম কোনো স্ট্যাটাস নয়।

গেল বছরের ২১ এপ্রিল নিজের বিয়ে নিয়ে ফেসবুকে হ্যাপি লিখেছিলেন, ‘২৩ এপ্রিল আমার বিয়ে। গুলশান-১-এ অনুষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে। আমি অনেক উচ্ছ্বসিত।’ এরপর পরের দিন হ্যাপি ফেসবুকে আবারো লিখেছিলেন, ‘আমার বিয়ের নিউজ দেখে হাসব না কাঁদব, বুঝতে পারছি না। ইয়েস, আমি বিয়ে করছি, তবে মিডিয়ার কেউ নয়। কালকে পর্যন্ত অপেক্ষা করুন, সব জানতে পারবেন।’

হ্যাপি বলেছিলেন, বিয়ে নিয়ে তিনি ফান করেছেন। স্ট্যাটাসও দিয়েছিলেন এভাবে- ‘বিয়ের স্ট্যাটাস দেওয়ার পর থেকে সবার কমেন্টস দেখে আমি হাসতে হাসতে শেষ… অ্যানিওয়েজ, সবার কাছে সরি বিয়ে নিয়ে ফান করার জন্য… আমি কোনো বিয়ে করছি না অ্যান্ড করবও না কখনো।’

সত্যিই কি হ্যাপি বিয়ে করছেন বা পাত্রটি কে, এ বিষয়ে কেউ এখনো নিশ্চিত করেননি। আর যেহেতু এর আগেও একবার বিয়ের ঘোষণা নিয়ে ফেসবুকে হ্যাপি ‘মজা’ করেছেন, কাজেই তিনি নিজে স্ট্যাটাস দিলেও এ বিষয়ে পাকাপাকি ঘোষণা দিতে পারছেন না কেউই। তবে রুবেল হোসেনের বিয়ের খবরের সঙ্গে সঙ্গে হ্যাপির এমন ঘোষণা বেশ কৌতূহল জাগায় বটে।

২০১৪ সালে হ্যাপির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বেশ আলোচিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার পেসার রুবেল হোসেন। এ নিয়ে দীর্ঘদিন সরগরম ছিল আদালত থেকে গণমাধ্যম! সম্প্রতি রুবেল হোসেন বিয়ে করেছেন, তবে স্ত্রী সম্পর্কে গণমাধ্যমে এখনো বিস্তারিত কিছু জানাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

বিয়ের খবর দিলেন হ্যাপিও

আপডেট টাইম : ০৫:৩৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০১৬