ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

রস্তাবিত বাজেট ভুয়া : মঈন খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫
  • ৪৬৯ বার
প্রস্তাবিত ২০১৫-২০১৬ সালের অর্থবছরের বাজেটকে ভুয়া বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা তিনি এ মন্তব্য করেন।
মঈন খান বলেন, ‘কার বাজেট কে ঘোষণা করেছে। কারণ যারা বাজেট ঘোষণা করেছে তারা জনগণের প্রতিনিধিত্ব করে না। এ কারণেই বাজেটে গ্রামাঞ্চলের দরিদ্রদের জন্য অর্থ বাজেট দেয়া হয়নি।’
‘উন্নয়ন হলে গণতন্ত্রের কোনো প্রয়োজন নেই’ সরকারের এমন বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, ‘এটা হতে পারে না। কারণ মানুষের অধিকার ও মানবাধিকার ব্যতীত উন্নয়ন মজবুত হতে পারে না।’
আওয়ামী লীগকে উদ্দেশ করে মঈন খান বলেন, ‘যতোই নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের দল বলে জাহির করেন না কেন আপনাদের এই কথা যে মিথ্যা ও জনগণকে বিভ্রান্ত করার জন্য তা আজ প্রমাণ হয়ে গেছে।’
আয়োজক সংগঠনের সভাপতি শ্যামা ওবায়েদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মোহাম্মাদ চৌধুরী, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাত প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

রস্তাবিত বাজেট ভুয়া : মঈন খান

আপডেট টাইম : ০৯:০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫