ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আদালতের নতুন সময়সূচি নির্ধারণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সারা দেশে আদালত পরিচালনার নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিচারালয়ে নতুন সময়সূচি নির্ধারণ করেছে ফুলকোর্ট সভা।বৃহস্পতিবার থেকে নতুন সময়সূচি কার্যকর হবে।

মঙ্গলবার বিকাল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা সভায় অংশ নেন।

নতুন সময়সূচি অনুযায়ী, হাইকোর্ট বিভাগে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল পৌনে ৩টা পর্যন্ত বিচারকাজ চলবে। মাঝে থাকবে এক ঘণ্টার বিরতি।

আর দেশের নিম্ন আদালতে সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে বিচারকাজ চলবে বিকাল পৌনে ৩টা পর্যন্ত। মাঝে এক ঘণ্টার বিরতি থাকবে।

উল্লেখ্য, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সারা দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময়সূচিতে পরিবর্তন এনে ২২ আগস্ট প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার আগামী ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিস চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

এতে বলা হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়সূচির আওতাবহির্ভূত থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সময়সূচি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ নির্ধারণ করবে। আর ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাপ্তরিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আদালতের নতুন সময়সূচি নির্ধারণ

আপডেট টাইম : ০৮:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২