ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ঢাবি শিক্ষককে অব্যাহতির সুপারিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই শিক্ষক যৌন হয়রানিমূলক প্রস্তাব দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই ছাত্রী।

এ অভিযোগে শিক্ষক এনামুল হককে শিক্ষা কার্যক্রম থেকে এক বছরের জন্য অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে বিভাগের একাডেমিক কমিটি৷

তবে এনামুল হককে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। তাদের এ দাবির বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার সভায় বসবে বিভাগের একাডেমিক কমিটি।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট সংগীত বিভাগের একজন ছাত্রী এনামুল হকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে বিভাগের চেয়ারম্যান দেবপ্রসাদ দাঁর কাছে লিখিত অভিযোগ দেন৷এর প্রেক্ষিতে ১৭ আগস্ট এনামুলকে শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়৷

অভিযোগ থেকে জানা গেছে, কিছুদিন আগে একটি রেস্তোরাঁয় ডেকে ওই ছাত্রীকে যৌন হয়রানিমূলক প্রস্তাব দেন শিক্ষক এনামুল হক৷এরপর ওই ছাত্রীকে বারবার একই প্রস্তাব দিতে থাকেন শিক্ষক এনামুল৷একপর্যায়ে এনামুলের কথোপকথন মোবাইল ফোনে ধারণ করেন ওই ছাত্রী এবং বিভাগের চেয়ারম্যানের কাছে ১৪ আগস্ট লিখিত অভিযোগ করেন৷

অভিযোগ পাওয়ার পর ১৬ আগস্ট বিষয়টি তদন্ত করতে কমিটি গঠন করে সংগীত বিভাগ৷ পরে তদন্ত কমিটির কাছে এনামুল হক তার অপরাধ স্বীকার করে ক্ষমা চান। ১৭ আগস্ট তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে কমিটি জানায়, শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি সত্য৷ সেদিনই শিক্ষক এনামুলকে অব্যাহতির সুপারিশ চূড়ান্ত করা হয় বলে সংগীত বিভাগ সূত্রে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ঢাবি শিক্ষককে অব্যাহতির সুপারিশ

আপডেট টাইম : ০৬:৪৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২