ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা ঐক্য, মর্যাদা ও কল্যাণের অঙ্গীকারে সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি বৃহত্তর ময়মনসিংহ সমিতির বনভোজন-২০২৬ উপলক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল

ডিপ্লোমা কোর্স ৪ বছরে টেনে নেওয়ার কোনো মানে হয় না: শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
  • ২৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ডিপ্লোমা কোর্স চার বছর হওয়া উচিত নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যে কোর্স তিন বছরে পড়ানো সম্ভব সেটি টেনে চার বছরে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৩ আগস্ট) রাজধানীতে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, সারাবিশ্বে কারিগরি শিক্ষায় যে মান অর্জিত হয় আমরা আমাদের কারিগরি শিক্ষায় সে মান নিয়ে আসার চেষ্টা করছি। সে মান নিয়ে আসার পাশাপাশি এ সেক্টরটাকে আরও প্রশস্ত করা দরকার। তাই আমরা মনে করি ডিপ্লোমা কোর্স তিন বছর হওয়া উচিত।

দীপু মনি বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীদের চার বছর কোর্স করানোর কারণে অভিভাবকরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিন বছর হলে শিক্ষার্থীরা যেমন চাকরির বাজারে প্রবেশে বেশি সময় পাবে তেমনি আর্থিকভাবেও কম ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বলেন, যারা প্রতিষ্ঠান চালান বিশেষ করে কারিগরি প্রতিষ্ঠান চালান তাদের জন্য হয়তো ডিপ্লোমা কোর্স চার বছর হলে সুবিধা হয়। কিন্তু যে পড়া তিন বছরে পড়ানো সম্ভব সে টেনে চার বছরে নিলে বাবা-মায়ের বাড়তি খরচ হয়। মন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক জায়গায় যেখানে শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত সেখানে অনার্স কোর্স আছে তিন বছরের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সুলতানা শফি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের সংগীত সন্ধ্যায় শিশু শিল্পীর মনোমুগ্ধকর পরিবেশনা

ডিপ্লোমা কোর্স ৪ বছরে টেনে নেওয়ার কোনো মানে হয় না: শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৭:১৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২