ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

জিন্স-শার্ট পরেই রেড কার্পেটে হাঁটবেন ঐশ্বরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬
  • ৩৮৪ বার

গেল ১৫ বছর ধরে কান চলচ্চিত্রের উৎসবের নিয়মিত অতিথি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায় বচ্চন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ‘সর্বজিৎ’ ছবি নিয়ে সাবেক বিশ্ব সুন্দরী এবারও হাজির ছিলেন বিশ্ব মঞ্চে।

সেখানে পোশাক নিয়ে এক প্রশ্নের জবাবে মজা করে ঐশ্বরিয়া বলেন, ”রেড কার্পেটে ক্যাজুয়াল সাদা শার্ট ও জিন্স পরে হাঁটতে চাই।” ঐশ্বরিয়ার এই স্বপ্ন পূরণ হবে কিনা সেটা নিয়ে মানুষের সংশয় থাকলেও প্রতিবারের মতো এবারও কান উৎসবে গিয়ে আলোচনায় বচ্চনবধূ।

ঐশ্বরিয়া প্রথমবার কান-এ গিয়েছিলেন ‘দেবদাস’ ছবির নায়িকা হিসেবে। তখন থেকেই তার পোশাক প্রতি বছর সকলের নজর কেড়েছে। এবারও ব্যতিক্রম হয়নি। ডিজাইনার রোহিতের তৈরি পোশাকে রেড কার্পেটে হেঁটেছেন তিনি। তবে দ্বিতীয় দিন তার বেগুনি লিপস্টিকের কারণে অনেকের কাছেই হাসির খোরাক হয়েছেন। সেই পরিস্থিতিও সাবলীলভাবে সামলেছেন নায়িকা।

তিনি বলেছেন, ‘আমি অভিনেত্রী। বিভিন্ন রকম ফ্যাশন আমার পছন্দ। সব থেকে বড় কথা আমি প্রফেশনাল।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

জিন্স-শার্ট পরেই রেড কার্পেটে হাঁটবেন ঐশ্বরিয়া

আপডেট টাইম : ১১:০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬