ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ৮ নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসাকে ৮টি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) এসব নির্দেশনা দিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

৮ নির্দেশনা-
১. শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা।

২. স-শরীরে উপস্থিতি পরিহার করে যতদূর সম্ভব সভা/অনুষ্ঠান অনলাইনে/ভার্চুয়ালি করা।

৩. গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা বিদ্যমান সীমা হতে ২০ শতাংশ হ্রাস করা।

৪. এ (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা) বিভাগ এবং অধীনস্থ অধিদপ্তর/দপ্তর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যবহার কমানো।

৫. বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জাম ব্যবহার করা।

৬. দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রেখে সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।

৭. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিভাগের অধীন সব দপ্তর/সংস্থা/শিক্ষা প্রতিষ্ঠানে আলোকসজ্জা বন্ধ রাখা।

৮. জ্বালানি সাশ্রয়ী একটি প্রতিবেদন প্রতি মাসের ১ম সপ্তাহে এ বিভাগে প্রেরণ করা।

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নির্দেশনাগুলো যথাযথভাবে পালনের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক, কর্মচারী ও পরিচালনা কমিটিকে অনুরোধ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মাদ্রাসায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ৮ নির্দেশনা

আপডেট টাইম : ১১:০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২