ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ব্যাংক খাতের বড় বড় অপরাধ দেশটাকে পঙ্গু করে দিচ্ছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যাংক খাতে সবচেয়ে সাংঘাতিক অপরাধ হচ্ছে-মর্মে মন্তব্য করেছেন হাইকোর্ট।
আজ (মঙ্গলবার) সকালে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের ডিভিশন বেঞ্চ এই মন্তব্য করেন।
একটি জামিন শুনানির একপর্যায়ে আদালত বলেন, সবচেয়ে সাংঘাতিক ক্রাইম হচ্ছে ব্যাংকে। ব্যাংক খাতে বড় বড় অপরাধ হচ্ছে। দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। এভাবে চললে দেশ এগোবে কীভাবে?
ঋণ জালিয়াতি-সংক্রান্ত দুর্নীতির এই মামলায় ইসলামী ব্যাংকের চার কর্মকর্তা আজ সকালে হাইকোর্টে হাজির হন। তাদের পক্ষে আগাম জামিন আবেদনের শুনানি হয়।
শুনানিতে আসামিদের উদ্দেশে হাইকোর্ট বলেন, আপনাদেও ভেতরে (কারাগারে) পাঠাতাম, তবে টাকার পরিমাণ কম হওয়ায় আত্মসমর্পণের সুযোগ দেয়া হচ্ছে। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফৌজিয়া আক্তার। পরে ফৌজিয়া আক্তার সাংবাদিকদের বলেন, হাইকোর্ট আসামিদের আগাম জামিন না দিয়ে ৪ সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ব্যাংক খাতের বড় বড় অপরাধ দেশটাকে পঙ্গু করে দিচ্ছে

আপডেট টাইম : ০৫:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২