ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফেনীর সোনাগাজীতে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ২৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনীর সোনাগাজীতে ধর্ষণ মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায়ে একজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান হায়দার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল কাশেম, মো. লাতু ও জাহাঙ্গীর আলম। এছাড়া অভিযোগ প্রমাণ না হওয়ায় মোহাম্মদ ফারুক খালাস পেয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদ আহমদ হাজারী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০০৩ সালের ১৩ মে রাতে সোনাগাজীর নবাবপুর ইউনিয়ন থেকে মা ও মেয়েকে তুলে নিয়ে যায় কয়েকজন। পরে মাকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে ধর্ষণ করে দণ্ডিতরা।

এ ঘটনায় মা বাদী হয়ে সোনাগাজী থানায় মামলা করেন। ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আদালতে মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফেনীর সোনাগাজীতে ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২