ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

তাকাইউকি মোরি এর হাইকু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০১৬
  • ৫৬৫ বার

জাপানি কবি তাকাইউকি মোরি (Takayuki Mori) ৮ অক্টোবর ১৯৫৪ সালে ফুকুওয়কায় জন্মগ্রহণ করেন। তিনি ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে গ্র্যাজুয়েশন করেন এবং বর্তমানে মিতস্যুবিশি লজিস্টিক করপোরেশনে কর্মরত আছেন। ১৯৯৭সালের ফেব্রুয়ারি মাসে তিনি A Collection of Haiku ‘30’s’ পুস্তক রচনা করেন। হাইকু রচনা এবং ভ্রমণ তার প্রিয়। তিনি সমকালীন জাপানের একজন শক্তিশালী হাইকু কবি। জাপানের Association of Haiku Poets & amp; Museum of Haiku Literature-এর তিনি একজন সক্রিয় সদস্য।

১.
আমি ভুলিনি
আমাদের উষ্ণ ও বিশাল আনন্দাশ্রুর কথা—
ঘন্টাকর্ণ ফুল শিশিরে স্নাত

২.
রক্তাভ ক্যামেলিয়া—
মায়ের গভীর স্নেহ
এখনো আমার হৃদয়ে

৩.
যদি আমি পাখি হতাম
কার কাছে প্রথমে উড়ে যেতাম
ক্লোভারের চারপাতাসহ

৪.
বসন্তের মৃদু সমীরণ
অনুগ্রহপূর্বক আমার স্নেহ বয়ে নিও
তোমার কাছে সেই দিনে

৫.
বসন্তের হ্রদের উপরিতল
প্রতিফলিত করে তোমার তরুণ অবয়ব
এবং অমায়িক সূর্য

৬.
আমি এটি জানার আগে
আমি পেরিয়ে যাই মৃত বাবার বয়স—
তাকিয়ে দেখি বাসন্তী আকাশ

৭.
সিক্ত এবং সিক্ত
কচুরিপানার সাগর
প্রভাত আসে না কখনো

অনুবাদঃ আশরাফুল মোসাদ্দেক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

তাকাইউকি মোরি এর হাইকু

আপডেট টাইম : ০১:১৮:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মে ২০১৬

জাপানি কবি তাকাইউকি মোরি (Takayuki Mori) ৮ অক্টোবর ১৯৫৪ সালে ফুকুওয়কায় জন্মগ্রহণ করেন। তিনি ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে গ্র্যাজুয়েশন করেন এবং বর্তমানে মিতস্যুবিশি লজিস্টিক করপোরেশনে কর্মরত আছেন। ১৯৯৭সালের ফেব্রুয়ারি মাসে তিনি A Collection of Haiku ‘30’s’ পুস্তক রচনা করেন। হাইকু রচনা এবং ভ্রমণ তার প্রিয়। তিনি সমকালীন জাপানের একজন শক্তিশালী হাইকু কবি। জাপানের Association of Haiku Poets & amp; Museum of Haiku Literature-এর তিনি একজন সক্রিয় সদস্য।

১.
আমি ভুলিনি
আমাদের উষ্ণ ও বিশাল আনন্দাশ্রুর কথা—
ঘন্টাকর্ণ ফুল শিশিরে স্নাত

২.
রক্তাভ ক্যামেলিয়া—
মায়ের গভীর স্নেহ
এখনো আমার হৃদয়ে

৩.
যদি আমি পাখি হতাম
কার কাছে প্রথমে উড়ে যেতাম
ক্লোভারের চারপাতাসহ

৪.
বসন্তের মৃদু সমীরণ
অনুগ্রহপূর্বক আমার স্নেহ বয়ে নিও
তোমার কাছে সেই দিনে

৫.
বসন্তের হ্রদের উপরিতল
প্রতিফলিত করে তোমার তরুণ অবয়ব
এবং অমায়িক সূর্য

৬.
আমি এটি জানার আগে
আমি পেরিয়ে যাই মৃত বাবার বয়স—
তাকিয়ে দেখি বাসন্তী আকাশ

৭.
সিক্ত এবং সিক্ত
কচুরিপানার সাগর
প্রভাত আসে না কখনো

অনুবাদঃ আশরাফুল মোসাদ্দেক