ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

কানাডার ৬ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশিদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কানাডা এবার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করে দিয়েছে। এ লক্ষ্যে কানাডার নামকরা ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে দেশের শিক্ষার্থীরা বৃত্তিসহ কানাডায় পড়ার সুযোগ পাবেন।

এ সংক্রান্ত এক সামিট রোববার রাতে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

গ্লোবাল ইউনিভার্সিটি সিস্টেম (গাস) এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সামিটে কানাডার নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

সামিটে অংশ নেয়া প্রতিনিধিরা জানান, বিশ্বের সবচেয়ে বড় এডুকেশন নেটওয়ার্ক ‘গাস’ এর রয়েছে নিজস্ব ৩৮টি বিশ্ববিদ্যালয়। এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে কাজ করে কানাডার ৬টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

সামিটে গাস-এর ডিরেক্টর নাটছায়া উইয়ারাট বলেন, কানাডা যেহেতু একটি উন্নত দেশ তাই সবারই আগ্রহ থাকে এখানে থাকায় ও আন্তর্জাতিকমানের শিক্ষা প্রতিষ্ঠানে পাড়ালেখা করার। কানাডার এই ৬টি শিক্ষা প্রতিষ্ঠানে যারা ভর্তি হবেন, তারা বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি খুব কম খরচে কানাডায় পড়ার সুযোগ পাবেন। এতে করে পড়ালেখা শেষ করে তাদের কানাডায় থাকার সুযোগও তৈরি হতে পারে।

সামিটে গাস কানাডা কলেজের সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ফর সাউথ এশিয়ার সুজন দাস, ফ্লেমিং কলেজের সাউথ এশিয়ার অ্যাসোসিয়েট ডি স্বন্দীপ যাদপ, নায়াগ্রা কলেজ টরেন্টোর বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ওয়ালিদ জাহান, বাংলাদেশ-ইউনিভার্সিটি কানাডা ওয়েস্টের কান্ট্রি ম্যানেজার ওয়াহেদ সালমানসহ বাংলাদেশ ও কানাডার প্রতিনিধিরা অংশ নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

কানাডার ৬ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশিদের

আপডেট টাইম : ১১:০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২