ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দলবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামির যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বরিশালে নারীকে অপহরণ ও দলবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বুধবার (০৮ জুন) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন আসামিদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্ব কান্দি গ্রামের মৃত রহমত আলীর ছেলে ফরিদ আলী ও মৃত আবুল হোসেন খানের ছেলে খবির খান।

মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৩ সালের ২৫ সেপ্টেবর দুপুরে বরিশালের মুলাদী উপজেলার টেম্পোস্ট্যান্ড থেকে নারীকে অপহরণ করেন আসামিরা। পরে মেহেন্দিগঞ্জে নিয়ে দুই আসামি ধর্ষণ করেন। এ ঘটনায় ওইদিন দুই ধর্ষককে আসামি করে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেন ভুত্তভোগী ওই নারী।

২০১৩ সালের ১৭ ডিসেম্বর দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন। মামলার ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দলবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামির যাবজ্জীবন

আপডেট টাইম : ১১:৪৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২