ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ১৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি নিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান ও গিলগিট-বাল্টিস্তানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদও রয়েছেন এই তালিকায়।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার ইসলামাবাদে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে এ বিষয়ক একটি বৈঠক হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন যোগাযোগমন্ত্রী মাওলানা আসাদ মাহমুদ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাশ্মীর বিষয়ক উপদেষ্টা কামার জামান কাইরা, অর্থমন্ত্রী সর্দার আয়াজ সাদিক, আইন ও বিচার বিষয়ক মন্ত্রী নাজির তারার, স্বরাষ্ট্রসচিব ইউসুফ নাসিম খোকার এবং ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজি) নাসির আকবর।
স্বরাষ্ট্রসচিব ইউসুফ নাসিম খোকার বলেন, ২৫ মার্চের লংমার্চে পিটিআই-এর অনেক সমর্থক রাজধানী দখল ও লুটপাট করার জন্য সশস্ত্র হয়ে ইসলামাবাদে প্রবেশ করেছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছেন, পিটিআই-এর লংমার্চ আসলে ফেতনা-ফাসাদ মার্চ ছিল, আজাদি মার্চ নয়। এ কর্মসূচির মূল লক্ষ্য ছিল রাজধানীতে নাশকতা ঘটানো।
তিনি আরো বলেন, ইসলামাবাদে ইমরান খানের প্রবেশের আগেই সেখানে প্রায় আড়াই হাজার দুর্বৃত্ত রাজধানীতে অবস্থান নিয়েছিল। তাদের পরিকল্পনা ছিল- ডি চক এলাকায় নাশকতা ও নৈরাজ্য করা। এ বৈঠকে আমার সুপারিশ- সিআরপিসির সেকশন ১২৪ ধারার (এ) উপধারার আওতায় ইমরান খান ও তার দলের দুই জ্যেষ্ঠ নেতা মাহমুদ খান ও খালিদ খুরশিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হোক।

সূত্র : জিও টিভি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রস্তুতি

আপডেট টাইম : ০৭:৪০:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২