ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

জেএসসি-জেডিসি পরীক্ষা হবার সম্ভাবনা কম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২
  • ২১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছরেও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সম্ভাবনা কম বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

রোববার নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

 তপন কুমার সরকার বলেন, ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নিতে হলে অনেক কেন্দ্র প্রয়োজন হবে। সার্বিক বিবেচনায় এই পরীক্ষা নেওয়া অনেক কষ্টকর হবে। তাই পরীক্ষা হবার সম্ভাবনা কম।

তিনি বলেন, মন্ত্রণালয় চাইলে আমরা পরীক্ষা নিতে পারবো। পরীক্ষা আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।

বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি আরও বলেন, আগামী ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর খুব কম সময়ই পাওয়া যাবে।

তিনি বলেন, জেএসসি পরীক্ষা হোক বা বার্ষিক পরীক্ষা হোক অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলে শিক্ষার্থীরা সনদ পাবে। কারণ এই সনদ শিক্ষার্থীদের নানা কাজে লাগতে পারে।

অন্যদিকে প্রাথমিক শিক্ষা সমপনী নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী এই পরীক্ষা আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে মন্ত্রণালয় থেকে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

জেএসসি-জেডিসি পরীক্ষা হবার সম্ভাবনা কম

আপডেট টাইম : ১০:২৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মে ২০২২