ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন জিম লুকে গ্ল্যামার ও ফিটনেসে দুর্দান্ত কোয়েল মল্লিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও একটি ‘জটিল অধ্যায়ের’ সূচনা : ইরান প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে উত্তপ্ত সংসদ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা, দেওয়া হলো গার্ড অব অনার ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন শেষ হচ্ছে আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধন আজ শনিবার (২৮ মে) শেষ হচ্ছে। শুক্রবার (২৭ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ২০২২ সালের পবিত্র হজের নিবন্ধন শনিবার শেষ হচ্ছে। প্রাক-নিবন্ধনের ক্রমিক ২৯ হাজার ৪৬২-এর মধ্যে থাকা হজযাত্রীদের এসময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শনিবার হজ কার্যক্রমে সম্পৃক্ত সব ব্যাংক খোলা থাকবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।

সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১-এ পাঁচ লাখ ৮৬ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২-এ পাঁচ লাখ ২১ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে।

আগামী ৩১ মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ অংশে সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আগামী ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩ জুলাই।

হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি ও শিল্পপতি সেলিমা আহমাদ মারা গেছেন

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন শেষ হচ্ছে আজ

আপডেট টাইম : ১১:৪২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২