ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নারায়ণগঞ্জে নারী মাদক কারবারির ৬ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা মাদক মামলায় চম্পা রানী (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীর ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ মে) বিকেলে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত চম্পা রানি মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া এলাকার বাবুল ব্যাপারীর স্ত্রী। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. শাহেন শাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ২০১২ সালের ৩১ মে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর শহীদ ইঞ্জিনিয়ারের ভাড়াটিয়া বাড়ি থেকে ১৫০ বোতল ফেনসিডিলসহ চম্পাকে আটক করে র‌্যাব-১১। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে পুলিশ। ওই মামলায় আদালত তাকে এ সাজা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নারায়ণগঞ্জে নারী মাদক কারবারির ৬ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৭:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২