ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে চালু হলো ‘বার্তা’, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার এক বছরের মধ্যে ৬৪ জেলায় ডায়ালাইসিস সেবা চালু হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ষড়যন্ত্র মোকাবিলা করেই অর্থনীতিকে গতিশীল করতে হবে প্রতিবেশীকে আমরা বন্ধু হিসেবে দেখতে চাই: জামায়াত আমির স্বৈরাচারী শাসনামলে দেশের অর্থনীতি চরম নৈরাজ্যের চক্রে পড়েছিল: রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী এই শীতে বেড়ানোর আদর্শ ১০ জায়গা যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী

২২ বছরের কনে বিয়ের এক মাসের মাথায় কোটিপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০১৬
  • ৩৮৩ বার

কাজের সূত্র ধরে পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে। আর সেখানে যাওয়ার পরই এক ব্যবসায়ীর নজরে পড়ে যান তিনি। তাকে দেখে বিয়ের প্রস্তাব দেন সেই ব্যবসায়ী, এতে রাজি হয়ে যান ২২ বছরের সেই আরব নারী। তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বিয়ের এক মাসের মাথায় মারা যান তার স্বামী সেই সৌদি ব্যবসায়ী। আর সেই ব্যবসায়ীর সব সম্পদের মালিক হয়ে যান তিনি।

তবে কোটিপতি বনে যাওয়া সেই নারীর নাম বা তার দেশ সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। আরব দেশগুলোর কোনো একটি দেশেই তার জন্ম এটুকুই জানা গিয়েছে। কাজের

জন্য তিনি নিজের দেশ থেকে পাড়ি দিয়েছিলেন সৌদি আরবে। আর সৌদি ব্যবসায়ীকে বিয়ে করে রাতারাতি বনে গেলেন কোটিপতি। গালফ নিউজের এক প্রতিবেদনে এ খবর জানা যায়। তবে সেখানে মৃত সৌদি ব্যবসায়ীর নাম বা বয়স কিছুই প্রকাশ করা হয়নি।

এটুকু জানা গিয়েছে মৃত্য ব্যক্তি আগে একটি বিয়ে করেছিলেন সেই পরিবারে তার সন্তানও রয়েছে। কিন্তু তার এ বিয়ের কথা স্ত্রী সন্তানদের কেউই জানতো না। তবে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার এক ভাই এবং এক ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু বিয়ের এক মাস পর নতুন স্ত্রীর বাসাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সেই সৌদি ব্যবসায়ী।

মৃত ব্যক্তির আগের স্ত্রী এবং সন্তানেরা তার দ্বিতীয় বিয়ের বিষয়টি অস্বীকার করে নববধূকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করে। আর তখনি এই ২২ বছরের তরুণী আইনের আশ্রয় নেন। ব্যবসায়ীর ভাই ও বন্ধুর সাক্ষীর উপর ভিত্তি করে আদালত তাকে তার ন্যায্য অধিকার দেয়ার নির্দেশ দেয়।

এতে করে ওই নারী বিয়ের এক মাসের মাথায় ৬৭ মিলিয়ন সৌদি রিয়াল (যা বাংলাদেশের টাকায় প্রায় ১৪ কোটি) এবং একটি বাড়ির মালিকানা পেয়ে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌরবিদ্যুতে দৃশ্যমান অগ্রগতি

২২ বছরের কনে বিয়ের এক মাসের মাথায় কোটিপতি

আপডেট টাইম : ০৯:৫৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০১৬