ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মামলায়ও সম্রাটের জামিন, মুক্তিতে বাধা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দুদকের দায়ের করা অবৈধ সম্পদের মামলায়ও জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

বুধবার (১১ মে) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালত শুনানি শেষে সম্রাটের জামিনের আদেশ দেন।

এর ফলে সস্রাটের কারামুক্ত হতে আর কোনো বাধা নেই বলে জানান তার আইনজীবী মাহবুবুল আলম দুলাল।

তিনি জানান, সম্রাটের বিরুদ্ধে মোট চারটি মামলা দায়ের করা হয়। অস্ত্র, মাদক ও অর্থপাচারের মামলায় ইতিমধ্যে জামিন পেয়েছেন তিনি। দুদকের মামলায় কারাগারে ছিলেন তিনি। এ মামলায় জামিন মঞ্জুর  হওয়ায় তার কারামুক্ত হতে আর কোনো বাধা থাকলো না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দুদকের মামলায়ও সম্রাটের জামিন, মুক্তিতে বাধা নেই

আপডেট টাইম : ১১:৪৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মে ২০২২