ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

১২ কেজি এলপিজির দাম কমলো ১০৪ টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম ১০৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১ হাজার ৪৩৯ থেকে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ৩৩৫ টাকা।

বৃহস্পতিবার (৫ মে) দুপুর আড়াইটায় এ ঘোষণা দেয় বিইআরসি। আজ সন্ধ্যা ৬টা থেকেই এ দাম কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে (ভোক্তা পর্যায়ে) মূসক ব্যতীত মূল্য প্রতি কেজি ১০৪ টাকা ২৬ পয়সা ও মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সায় সমন্বয় করা হয়েছে। সে অনুযায়ী রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির মূসকসহ মূল্য ১ হাজার ৩৩৫ টাকায় সমন্বয় করা হয়েছে।

এদিকে, গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম না বাড়ালেও মে মাসের জন্য বাণিজ্যিকভাবে ব্যবহৃত এলপিজির দাম ১০৩ রুপি বাড়িয়েছে ভারত। জানা গেছে, মে মাসে ১০৩ দশমিক ৫০ রুপি বাড়ানো হয়েছে দাম। এতে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার ৪৫৫ রুপিতে।

গত বছর টানা পাঁচ দফা এলপিজির দাম বাড়ে। টানা দাম বাড়ার কারণে গত বছর আলোচনায় ছিল এলপিজি। এ বছর জানুয়ারি মাসে ৫০ টাকা কমিয়ে এলপিজির দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সরকার। ফেব্রুয়ারি মাসে ৬২ টাকা দাম বাড়ানো হয়। মার্চ মাসে দাম করা হয় ১ হাজার ৩৯১ টাকা। এপ্রিল মাসে দাম বাড়িয়ে করা হয় ১ হাজার ৪৩৯ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

১২ কেজি এলপিজির দাম কমলো ১০৪ টাকা

আপডেট টাইম : ০৫:০৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২