ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইন্দোনেশিয়া থেকে ১৩ হাজার টন পাম তেল আসছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ শুক্রবার চট্টগ্রাম বন্দরে আসছে ১৩ হাজার টন পাম তেলবাহী জাহাজ ‘এমটি সুমাত্রা পাম’। ২৮ এপ্রিল মধ্যরাত থেকে পাম তেল রপ্তানিতে ইন্দোনেশিয়ান সরকারের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগের দিন জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ইন্দোনেশিয়ার লুবুক গেয়াং বন্দর ত্যাগ করে।

টিকে গ্রুপ এসব পাম অয়েল আমদানি করেছে।

মেরিন ট্রাফিক ওয়েবসাইটের তথ্য মতে, ‘এমটি সুমাত্রা পাম’ জাহাজটি গত ২৭ এপ্রিল ইন্দোনেশিয়ার লুবুক গেয়াং বন্দর থেকে যাত্রা করে। ৬ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছার কথা রয়েছে ইন্দোনেশিয়ান পতাকাবাহী জাহাজটির।

জাহাজটির বাংলাদেশে লোকাল এজেন্ট মোহাম্মদী ট্রেডিং কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার কাজী আবু নাঈম জানান, এমটি সুমাত্রা পাম জাহাজটি ৬ মে চট্টগ্রাম বন্দরে আসবে।

ইন্দোনেশিয়া বিশ্বের শীর্ষ পাম অয়েল রপ্তানিকারী দেশ। বাংলাদেশে পাম অয়েল আমদানির ৯০ শতাংশ আমদানি হয়ে থাকে দেশটি থেকে। গত ২৮ এপ্রিল মধ্যরাত থেকে পাম অয়েল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে দেশটি।

বাংলাদেশে ভোজ্যতেল আমদানিকারকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিষেধাজ্ঞার কারণে ইন্দোনেশিয়ায় কমপক্ষে ২০ হাজার টন পাম অয়েল আমদানির চালান আটকে গেছে। কিন্তু নিষেধাজ্ঞা জারির আগেই এসব পাম তেল আমদানির এলসি (ঋণপত্র) খোলা হয়।

চট্টগ্রাম কাস্টমসের তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ান সরকারের নিষেধাজ্ঞার আগে এপ্রিল মাসেই প্রায় এক লাখ ২০ হাজার টন পাম অয়েল আমদানি করে দেশের শীর্ষ আমদানিকারকরা।

বাংলাদেশে বছরে প্রায় ১৩ লাখ টন পাম অয়ে আমদানি হয়। এর মধ্যে ৯০ শতাংশ আমদানি হয় ইন্দোনেশিয়া থেকে। বাকি ১০ শতাংশ আসে মালয়েশিয়া থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইন্দোনেশিয়া থেকে ১৩ হাজার টন পাম তেল আসছে

আপডেট টাইম : ০৪:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২