ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঈদের রেসিপি: কাশ্মিরী পোলাও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদের বাহারি সব খাবারের তালিকায় পোলাও তো রাখতেই হয়! তবে তা যদি হয় কাশ্মিরী পোলাও তাহলে তো কথায় নেই। এটি স্বাদে খুবই সুস্বাদু আবার তৈরি করাও খুব সহজ।

এই উৎসবের মৌসুমে ঘরোয়া আয়োজন থেকে শুরু করে অতিথি আপ্যায়নে পাতে রাখেতে পারেন কাশ্মিরী পোলাও। জেনে নিন এর সহজ রেসিপি-

উপকরণ

১. বাসমতি চাল ২৫০ গ্রাম
২. গাজর, বরবটি, মটরশুঁটি পরিমাণমতো
৩. পনির ১০০ গ্রাম
৪. কাজুবাদাম ১০-১২টি
৫. কিশমিশ ১ টেবিল চামচ
৬. পেস্তা কুচি সামান্য
৭. চেরি ৩-৪টি
৮. জাফরান ১ চিমটি
৯. দুধ ২ কাপ
১০. ফ্রেশ ক্রিম আধা কাপ
১১. চিনি ও লবণ স্বাদমতো
১২. ঘি পরিমাণমতো
১৩. তেজপাতা ১টি
১৪. আস্ত গরম মসলা প্রয়োজনমতো ও
১৫. তেল পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে দুধ, ক্রিম, চিনি ও জাফরান একসঙ্গে মিশিয়ে নিন। অন্যদিকে পনির সামান্য লবণ দিয়ে পানিতে ভাঁপ দিয়ে হালকা ভেজে নিন।

কাজুবাদাম, কিশমিশ, গাজর, বিন, মটরশুঁটি হালকা ভেজে নিন। এবার প্যানে তেল ও ঘি গরম করে তেজপাতা ও আস্ত গরম মসলা ফোড়ন দিন। এরপর চাল দিয়ে নেড়েচেড়ে ২ কাপ পানি দিন।

ভাতের পানি ফুটে উঠলে দুধের মিশ্রণ ও লবণ মিশিয়ে দিন। পানি শুকিয়ে এলে সব একে একে মিশিয়ে দিন।

হালকাভাবে নাড়তে হবে, যাতে চাল ভেঙে না যায়। এরপর নামিয়ে উপর থেকে সামান্য জাফরান ছড়িয়ে পরিবেশন করুন কাশ্মীরি পোলাও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঈদের রেসিপি: কাশ্মিরী পোলাও

আপডেট টাইম : ০৩:৪৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২