ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

১৫ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ঈদের পর প্রকাশ করা হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ঈদের পর প্রকাশ করা হবে। শনিবার (৩০ এপ্রিল) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিশেষ গণবিজ্ঞপ্তিতে ছয় মাসের আইসিটি সনদধারীরা এবং আগে থেকেই নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকরা নতুন করে নিয়োগের আবেদন করেন। তবে এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী ছয় মাসের সনদধারীদের নিয়োগ বন্ধ করা হয়। যা এমপিও নীতিমালা-২০২১-এ বহাল রাখা হয়েছে। এরপরও ছয়মাসের সনদধারীরা নিয়োগ পেতে রিট করেছেন। রিটের শুনানি ঈদের আগে হওয়ার কথা থাকলেও বেঞ্চ ভেঙে যাওয়া এবং নতুন বেঞ্চে মামলার শুনানি না হওয়ায় বিশেষ গণবিজ্ঞপ্তির ফল আটকে গেছে।

নিয়োগদাতা প্রতিষ্ঠান এনটিআরসিএ আদালতের রায় নিয়ে ঈদুল ফিতরের পর বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে আইসিটি সনদধারীদের বাদ দিয়েই বিশেষের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান বলেন, মামলা সংক্রান্ত জটিলতার কারণে বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশে দেরি হচ্ছে। আশা করছি, ঈদের পর আপিল বিভাগ এ বিষয়ে একটি মতামত দেবেন। এরপর আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করবো।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজারের অধিক শিক্ষক নিয়োগ দিতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। গত ৮ ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়ে চলে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে আবেদন করেন তিন লাখ ৪৩ হাজার ৪০৭ জন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

১৫ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তির ফল ঈদের পর প্রকাশ করা হবে

আপডেট টাইম : ০৩:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২