ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হাওরে অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চল: পানিতে তলিয়ে কৃষকের স্বপ্ন, চোখে শুধু হতাশা মামলাজট কমাতে লিগ্যাল এইড আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী এমপিও শিক্ষকদের এপ্রিলের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম জারি সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করল ইংল্যান্ড ‘সাঈদী-নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত’ রাজধানীতে গুলিতে নিহত ব্যক্তি শীর্ষ সন্ত্রাসী টিটন সর্তকতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে গেলেন যুবক ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৫ সালে নেট মুনাফা অর্জন ৯৬৫ কোটি টাকা মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ: বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান

অবৈধ সম্পদ অর্জন: বরকত-রুবেলের জামিন মেলেনি হাইকোর্টে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে জামিন দেননি হাইকোর্ট। তাদের বিরুদ্ধে অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত জামিন আবেদন মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আজন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেন।

প্রায় ৭৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ১২ নভেম্বর আলোচিত দুই ভাইয়ের বিরুদ্ধে দুদকের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

ওই বছরের ৭ জুন রাতে ফরিদপুরের বদরপুর থেকে ৯ সহযোগীসহ গ্রেফতার করা হয় সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলকে।

তাদের কাছ থেকে নগদ টাকা, মাদকদ্রব্য ও বিভিন্ন মালামালসহ ম্যাগাজিন ও গুলিসহ সাতটি অস্ত্র জব্দ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাওরে অতিবৃষ্টিতে উত্তর-পূর্বাঞ্চল: পানিতে তলিয়ে কৃষকের স্বপ্ন, চোখে শুধু হতাশা

অবৈধ সম্পদ অর্জন: বরকত-রুবেলের জামিন মেলেনি হাইকোর্টে

আপডেট টাইম : ০৪:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২