ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক মামলাতেও জামিন পেলেন সম্রাট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
  • ২২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ অস্ত্র ও অর্থপাচারের দায়ে করা দুই মামলায় জামিন পাওয়ার একদিন পর আরও একটি মামলায় জামিন পেয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। এবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের করা একটি মামলায় জামিন পেয়েছেন সম্রাট। এ নিয়ে দুই দিনে তিনটি মামলায় জামিন পেলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক এই সভাপতি।

সোমবার ঢাকা সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার তার জামিন মঞ্জুর করেন। ইতোমধ্যে মামলাটির চার্জশিট আদালতে দাখিল করা হয়েছে।

এর আগে রোববার (১০ এপ্রিল) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত অস্ত্র মামলায় সম্রাটকে জামিন দেন। এছাড়া একইদিন অর্থপাচার মামলায় জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত।

ইসমাইল চৌধুরী সম্রাট ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মাদক মামলাতেও জামিন পেলেন সম্রাট

আপডেট টাইম : ০২:৫৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২