ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা শ্রীলংকার নতুন অর্থমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আর্থিক বিপর্যয়ের আবহে শ্রীলংকায় দানা বেঁধেছে রাজনৈতিক সঙ্কটও। শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা দিলেন নতুন অর্থমন্ত্রী আলি সাবরি।

এ ছাড়া মঙ্গলবার শ্রীলংকায় ৪১ জন সদস্য সমর্থন প্রত্যাহার করায় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সরকার। খবর ব্লুমবার্গের।

এ পরিস্থিতিতে শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়ার (প্রধানমন্ত্রী মাহিন্দার ভাই) কাছে বিরোধীদের একাংশ দাবি জানিয়েছে, অবিলম্বে পার্লামেন্টের অধিবেশনে সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

পাশাপাশি গোতাবায়ার ইস্তফা এবং আর্থিক সংকটের মোকাবিলায় ‘জাতীয় সরকার’ গড়ার দাবিও উঠছে।

আর্থিক সংকটে ধুঁকতে থাকা শ্রীলংকায় ১ এপ্রিল জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোতাবায়া। তা জারি করা হয় ৩ এপ্রিল। গত দেড় সপ্তাহ ধরে ভয়ানক অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলংকা।

দেশে জ্বালানির হাহাকার। পরিবহণ প্রায় বন্ধ। খরচ বাঁচাতে ১০-১৩ ঘণ্টা লোডশেডিংও করা হচ্ছে দেশজুড়ে। এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন কলম্বোর জনতা। এর পরেই শ্রীলংকাজুড়ে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া।

তবে জরুরি অবস্থা উপেক্ষা করেই দেশের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও রাজপক্ষের পরিবারকে ক্ষমতা থেকে সরানোর দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ইস্তফা শ্রীলংকার নতুন অর্থমন্ত্রীর

আপডেট টাইম : ১০:২৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২