ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

রমজানে প্রাথমিকে ছুটি বাড়ছে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
  • ২৩০ বার

হাওর বার্তা ডেস্কঃ গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের নানা ধরনের রোগব্যাধী দেখা দিয়েছে। এর ওপরে স্কুল-কলেজ খোলা থাকায় রমজানে ঢাকা মহানগরে যানজট বেড়ে গেছে— এসব বিষয় বিবেচনায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ক্লাস কমিয়ে ছুটি বাড়ানোর চিন্তা করা হলেও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ছে না। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে গেছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আমরা আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

তিনি বলেন, বড় ধরনের মহামারি ছাড়া আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। গুটি কয়েক মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বাড়তি ক্লাস করিয়ে প্রাথমিক স্কুলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে চাই। এতে কারো কোনো সমস্যা হলো সেটি আমাদের দেখার বিষয় না। ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত ক্লাস চালিয়ে যেতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, হঠাৎ করে রাজধানীতে গরমের তীব্রতার কারণে শিশুসহ সব বয়সী মানুষের মধ্যে নানা ধরনের রোগব্যাধী বেড়ে গেছে। এর মধ্যে গরমের হাসফাঁস অবস্থা আর রাজধানীতে তীব্র যানজট তৈরি হচ্ছে। সেটি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্লাস কমিয়ে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উল্টোপথে হাটছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সৌচাগার ও বিশুদ্ধ পানি সংকট রয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। সে কারণে গরম এলে ক্লাসে শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কমে যায় বলেও জানান তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

রমজানে প্রাথমিকে ছুটি বাড়ছে না

আপডেট টাইম : ০৩:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২