ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পিরোজপুরে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পিরোজপুরের কাউখালীতে স্বামী হত্যায় স্ত্রী সালমা আক্তার ওরফে রিতা বেগমের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (২৯ মার্চ) অতিরিক্ত জেলা দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলার অন্য আসামি লিটু হাওলাদারকে খালাস দেওয়া হয়েছে।

মামলার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. জহিরুল হক, ঝালকাঠির রাজাপুর উপজেলার বারবাকপুর গ্রামের আব্দুল মোফাজ্জেল শিকদারের ছেলে আব্দুল মান্নানের সঙ্গে কাউখালী উপজেলার মুক্তারকাঠী গ্রামের রিতার বিয়ে হয়। প্রথম দিকে রিতা তার শ্বশুরবাড়ি থাকলেও উচ্ছৃঙ্খল আচরণের প্রতিবাদ করায় স্বামী আব্দুল মান্নানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। সেখানে থাকাকালীন একই উপজেলার নাঙ্গুলী গ্রামের লিটু হাওলাদারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ২০১৩ সালের ১৮ জুলাই রাত ১১টার দিকে রিতার স্বামী ঘুমিয়ে পড়লে লিটু রিতার ঘরে প্রবেশ করে। সেখানে রিতার সঙ্গে অনৈতিক সম্পর্ক চলাকালে সেটি দেখে ফেললে তারা লোহার রড দিয়ে আব্দুল মান্নানকে আঘাত করেন। এতে ঘটনাস্থলে তিনি মারা যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পিরোজপুরে স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

আপডেট টাইম : ০৬:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২