ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এবার সব বন্দর বন্ধ ঘোষণা করল ইউক্রেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনিয় সব বন্দর বন্ধ ঘোষণা করেছে ইউক্রেনের অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (২১ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেনিয় বন্দরগুলোতে সব ধরনের জাহাজ প্রবেশ কিংবা প্রস্থান সাময়িকভাবে বন্ধ থাকবে। খবর রয়টার্সের।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পরপরই ইউক্রেনের সামরিক বাহিনী তাদের বন্দরে বাণিজ্যিক জাহাজ চলাচল স্থগিত করে।
এদিকে, কিয়েভের কয়েকটি বাড়ি ও একটি শপিং সেন্টারে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮।
কিয়েভে কারফিউ জারি করেছেন শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো।
সোমবার (২১ মার্চ) এক ঘোষণায় মেয়র বলেন, আজ রাত ৮টা থেকে বুধবার সকাল ৭টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
এর আগে শনিবার (১৯ মার্চ) কিয়েভের শহর কর্তৃপক্ষ জানায়, রাশিয়ার হামলার পর থেকে কিয়েভে ২২৮ জন নিহত হয়েছেন।
এদিকে, রুশ আগ্রাসনের ২৭তম দিনে ইউক্রেনে দু’পক্ষের মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। রুশ বাহিনী গুরুত্বপূর্ণ বন্দর শহর মারিউপোলের দখল নিতে মরিয়া হয়ে ওঠেছে। দখল নিতে শহরটিকে ধ্বংসস্তুপে পরিণত করেছে তারা। এর আগে গতকাল রুশ বাহিনী মারিউপোলকে আত্মসমর্পণের আহ্বান জানালে শহর কর্তৃপক্ষ তা নাকচ করে দেয়।
অন্যদিকে, রাজধানী কিয়েভেও রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। স্থানীয় সময় রোববার আবাসিক এলাকা ও শপিংমলে গোলার আঘাতে চারজন নিহত হয়েছেন।
এদিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৪ হাজার ৭০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৯০২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সূত্র : আলজাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এবার সব বন্দর বন্ধ ঘোষণা করল ইউক্রেন

আপডেট টাইম : ০৯:২৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২