ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সালমান খান ও সোনাক্ষী সিনহা গোপনে বিয়ে করছেন!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
  • ২৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ কিছু দিন আগে, একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যাতে দেখা যায় সালমান খান এবং সোনাক্ষী সিনহা গোপনে বিয়ে করছেন। তবে অচিরেই প্রমাণিত হয় ছবিটি ভুয়া। এখন, সোনাক্ষী একটি সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানকার একটি পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে সোনাক্ষী মন্তব্য করে লিখেছেন—‘আপনি এতটাই নির্বোধ যে কোনটি সত্য ও মিথ্যা ছবি তারও পাথর্ক্য বুঝতে পারেন না।’ পাশাপাশি তিনটি হাসির ইমোজি পোস্ট করেন ‘দাবাং’ খ্যাত এই অভিনেত্রী।

ছবিতে সালমানকে সোনাক্ষীর আঙুলে আংটি পরাতে দেখা যাচ্ছে। যেখানে সালমানকে সাদা শার্ট এবং বেইজ জ্যাকেটে বরাবরের মতো দারুন লাগছিল, সোনাক্ষীকে ভারী গয়না এবং সিঁদুর সহ একটি ঐতিহ্যবাহী লাল শাড়িতে চমৎকার দেখাচ্ছিল। বলাই বাহুল্য, ছবিটি খুব বেশি এডিট করা হয়েছিল।

‘ দাবাং’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় সোনাক্ষীর। তার বিপরীতে ছিল সালমান খান। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা ‘ডাবল এক্সেল’। এতে তার সহশিল্পী হুমা কুরেশি কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করছেন। তা ছাড়া ‘কাকুডা’ সিনেমায় দেখা যাবে সোনাক্ষীকে। এতে আরো অভিনয় করবেন রিতেশ দেশমুখ।

অন্যদিকে, সালমান খান ‘টাইগার থ্রি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। শুক্রবার (৪ মার্চ) সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ করেছেন নির্মাতারা। পাশাপাশি সিনেমাটির মুক্তির দিন ঘোষণা করেছেন। ২০২৩ সালের ২১ এপ্রিল মুক্তি পাবে এটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সালমান খান ও সোনাক্ষী সিনহা গোপনে বিয়ে করছেন!

আপডেট টাইম : ০৯:৫১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২