ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী দেশের সংকটময় মুহূর্তে সরকারপ্রধানের সংলাপে সাড়া দেবে এনসিপি: নাহিদ ইসলাম সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে: মহাপরিচালক ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

বাড়ির টবে শসা চাষ করার অত্যন্ত সহজ পদ্ধতি জেনে নিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ বাড়ির যে কোনো জায়গায় খুব সহজেই টবের মধ্যে চাষ করুন শসা। বাড়ির সামনে যদি জমি থাকে তাহলে তো আর কথাই নেই কিন্তু যাদের জমি নেই তাদের আর দুঃখ করার কিছু নেই। বারান্দায় ছাদে টবের মধ্যে সারা বছর ফলাতে পারেন শসা। খুব একটা পরিশ্রম না করেই, খুব সহজেই শসা গাছ থেকে আপনি ছোট সংসার এর জন্য প্রয়োজনীয় ফসল পেয়ে যাবেন।

প্রথমে নার্সারি থেকে উন্নত মানের শসার বীজ সংগ্রহ করে আগের দিন রাতে ভিজিয়ে রাখুন জলে ।‌ তবে তার আগে প্রয়োজন ভালো করে টবের মাটি প্রস্তুত করে নেওয়া। আবার‌ একটু বড় আকারের টব বা ড্রাম ব্যবহার করতে পারেন শসা চাষের জন্য।

শসা গাছের জন্য প্রয়োজন দোআঁশ মাটির।তারপর মাটিকে রোদে ভালো করে গোবর সারের সঙ্গে মিশিয়ে ঝুরঝুরে করে নিতে হবে। প্রতিদিন নিয়ম করে অবশ্যই জল দিতে হবে। তারপর ছয় সাত দিন পরে মাটিতে কিছুটা গর্ত করে সেখানে বীজ দিয়ে দিতে হবে। তারপর বীজের উপরে মাটি দিয়ে ভরাট করে দিতে হবে।

শসা গাছ এটি মূলত লতানো গাছ। তাই একটু বেড়ে উঠলে সাথে সাথে মাচা করে দেওয়া সবচেয়ে ভালো। মাঝেমধ্যে মাটি খুঁচে সরিষার খোল ও পচা জল দিতে হবে। খেয়াল রাখতে হবে শসা গাছের গোড়ায় যেন কোনভাবেই আগাছা জন্মাতে না পারে। সব সময় অবশ্যই জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

শসা গাছে আক্রমণ করতে পারে জাব পোকার। তখন জলের মধ্যে গুঁড়ো সাবান গুলে স্প্রে করতে হবে। মাত্র তিন থেকে চার মাস পরে শসা গাছ বেশ বেড়ে উঠে শসা জন্মাবে এবং তা খাওয়ার উপযুক্তও হয়ে উঠবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য

বাড়ির টবে শসা চাষ করার অত্যন্ত সহজ পদ্ধতি জেনে নিন

আপডেট টাইম : ০৮:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২