ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

রাশিয়ার আক্রমণে ইউক্রেনে নিহত দুই ফুটবলার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে রুশ আগ্রাসন থামছেই না। দেশটিতে রাশিয়ার সামরিক অভিযানে এরই মধ্যে বহু মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এবার প্রাণ গেল দেশটির দুই ফুটবলারের। নিহতরা হলেন- ২১ বছর বয়সী ভিটালি স্যাপিলো ও ২৫ বছরের দিমিত্রো মার্টিনেনকো। তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলেন।

স্যাপিলো নিজ দেশের ক্লাব কারপাতি লভিউয়ের যুব দলের হয়ে নিয়মিত খেলেছেন। সম্প্রতি ক্লাবের পক্ষ থেকে স্যাপিলোর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এফসি গোস্টোমেলের হয়ে নিয়মিত খেলা ফুটবলার মার্টিনেনকোর মৃত্যুর খবর নিশ্চিত করে তার ক্লাব। তারা জানায় একটি হামলার সময় রাশিয়ার পাল্টা বোমা হামলায় তিনি মারা যান।

এই ঘটনার পর শোক প্রকাশ করে ফিফপ্রো জানিয়েছে, আমাদের ভাবনা জুড়ে এখন ইউক্রেনীয় তরুণ ফুটবলাররা। যারা তাদের দেশের ডাকে সারা দিয়ে যুদ্ধে যোগ দিয়েছে। আমরা সেই সাথে স্যাপিলো ও মার্টিনেনকোর পরিবার, বন্ধু ও সতীর্থদের সমবেদনা জানায়। তারা দুজনেই শান্তিতে থাকুক।

এর আগে ফিফা রাশিয়াকে পতাকা, জাতীয় সংগীত ও হোম ভেন্যুর ওপর নিষেধাজ্ঞা জারি করলেও এবার পুরোপুরি ফুটবল থেকে নিষিদ্ধ করেছে। ফলে চলতি বছর রাশিয়ার নারীরা ইউরোতে অংশগ্রহণ করতে পারবে না। শুধু তাই নয়, মার্চে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পুরুষরা খেলতে পারবে না পোল্যান্ডের সঙ্গে ম্যাচ। কাতার বিশ্বকাপ বাছাইপর্বের সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ পোল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার কথা ছিল রাশিয়ার। ম্যাচটি রাশিয়া জিতলে সেখানেই ২৯ মার্চ সুইডেন অথবা চেক রিপাবলিকের মুখোমুখি হতো তারা।

এর আগে ইউক্রেনে হামলার পর শুরুতে রাশিয়ায় বাছাইয়ের ম্যাচ আয়োজনের বিপক্ষে একযোগে অবস্থান নেয় পোল্যান্ড, সুইডেন ও চেক রিপাবলিক। পরে আরও কঠোর অবস্থান নিয়ে তিন দেশের ফুটবল ফেডারেশন জানিয়ে দেয়, রাশিয়ার বিপক্ষে খেলবে না তারা। এমনকি সেটা নিরপেক্ষ ভেন্যুতেও নয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

রাশিয়ার আক্রমণে ইউক্রেনে নিহত দুই ফুটবলার

আপডেট টাইম : ০৫:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২