ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে আবরার হত্যা মামলার বিচারকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মো. কামরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ৫ বছরের শিশু আনন্দ হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানিকালে বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানকে তলব করেন হাইকোর্ট।

উল্লেখ্য, রংপুরের শিশু আনন্দ হত্যা মামলায় বিচারে আইনের বিচ্যুতি ঘটায় তৎকালীন রংপুরের অতিরিক্ত জেলা জজ, বর্তমানে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান হাইকোর্টে এ ক্ষমা প্রার্থনা করেন। তিনি বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হাইকোর্টে আবরার হত্যা মামলার বিচারকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

আপডেট টাইম : ০২:৫২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২