ঢাকা ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নাসিরের স্ত্রী তামিমার বিরুদ্ধে রাকিবের আপিল গ্রহণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা সাইবার ট্রাইব্যুনালে খারিজের আদেশের বিরুদ্ধে তার সাবেক স্বামী রাকিবের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

আদালতে রাকিবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

গত বছরের ৪ এপ্রিল ক্রিকেটার নাসির হোসেনের স্ত্রী তামিমার বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন তামিমার সাবেক স্বামী রাকিব।

মামলার এজাহারে বলা হয়, ‘গত ১৯ মার্চ বেসরকারি একটি টিভি চ্যানেলের ‘সার্চলাইট’ নামে অনুষ্ঠানে একটি অনুসন্ধানী রিপোর্ট প্রচারিত হয়, যেখানে আসামি সাক্ষাতকার প্রদান করেন। ওই সাক্ষাতকারে আসামি আমার সম্পর্কে অত্যন্ত আপত্তিকর এবং ন্যক্কারজনক এবং মানহানিকর মন্তব্য করেন। এ অবস্থায় আসামির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ এর ২৫, ২৮ এবং ২৯ ধারার অপরাধের অভিযোগ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়ের করলাম।’

গত বছরের ১৩ জুন সাইবার ট্রাইব্যুনাল এ মামলা নামঞ্জুর করেন। এরপর এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন রাকিব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নাসিরের স্ত্রী তামিমার বিরুদ্ধে রাকিবের আপিল গ্রহণ

আপডেট টাইম : ০৮:৩০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২