ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আপাতত থাকছে ঢাবির ‘ঘ’ ইউনিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট বাতিল হচ্ছে না। নানা আলোচনা-সমালোচনার পর আপাতত এটি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে ডিনস কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।  সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক জিয়া রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ঘ’ ইউনিট না রাখার সিদ্ধান্ত যেহেতু হয়ে গেছে, সেজন্য শিক্ষার্থীদের বিভাগ পরিবর্তনের নীতিমালা প্রণনয়নের জন্য গত ১৩ এবং ১৪ তারিখ ডিনস সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমি ‘ঘ’ ইউনিট যেন থাকে সেটির জন্য নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। কলা এবং সামাজিক বিজ্ঞানের সঙ্গে আইনকেও যেন অন্তভুর্ক্ত করা হয়, সেজন্য আইন অনুষদের ডিনও একটা নোট অব ডিসেন্ট দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ডিনস সাব কমিটির সুপারিশ আজকের ডিনস কমিটিতে আলোচনা-পর্যালোচনা হয়েছে। সভায় আইন অনুষদের ডিনের নোট অব ডিসেন্টটা গ্রহণ করা হয়েছে। আর আমার ডিসেন্টের ব্যাপারে বলা হয়েছে, এই বছর ‘ঘ’ ইউনিট থাকবে। আগামীতে যে প্রক্রিয়ার মধ্যে পরিবর্তন করা যায়, সেভাবে পরিবর্তন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আপাতত থাকছে ঢাবির ‘ঘ’ ইউনিট

আপডেট টাইম : ০২:৩৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২